১৬ ফেব্রুয়ারি ২০১৮

শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের নিয়ে ‘ফেঞ্চুগঞ্জ স্টুডেন্টস এসোসিয়েশন, সাস্ট’ গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের গ্যালারি রুমে আয়োজিত এক আলোচনা সভার মাধ্যমে সংগঠনটির প্রথম কমিটির আত্মপ্রকাশ ঘটে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মনজুরুল করিম মহসিনকে এবং সাধারণ সম্পাদক হিসেবে লোক প্রশাসন বিভাগের সাকিব আহমেদকে মনোনিত করা হযেছে।
কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য্য। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তরাও উপস্থিত ছিলেন।
১৪ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি হিসেবে উজ্জ্বল দাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোর্শেদা আক্তার আঁখি, সাংগঠনিক সম্পাদক মো: মাহদী হাসান ফাহিম, সহ- সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার জামান, প্রচার সম্পাদক তাহেরা আক্তার তাসনিম, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান , শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ইয়াহিয়া আহমেদ।
এছাড়া চারটি সদস্য পদে আব্দুল্লাহ আল নাঈম, আবু-তাহের, জয়শ্রী রায়, জুঁবেল আহমেদকে মনোনিত করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য্য বলেন, আঞ্চলিক ছাত্র সংগঠনের মাধ্যমে বিশেষ এলাকার শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা ও ভ্রাতৃত্বমূলক সম্পর্ক গড়ে ওঠে;যা ওই এলাকার শিক্ষার মান বৃদ্ধিতে সহায়তামূলক ভূমিকা পালন করে।
“ আমি আশা করছি ফেঞ্চুগঞ্জ স্টুডেন্টস্ এসোসিয়েশন ওই এলাকার সকল শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক তৈরিতে সহায়াতা করবে। পাশাপাশি এই এলাকার শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাবে।”