১৪ আগস্ট ২০২৩
ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট : সিলেট নগরীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও কয়েকটি ব্যবসা প্রতিষ্টানকে জরিমানা করা হয়েছে। সিলেট সিটি করপোরেশন (সিসিক) এর উদ্যোগে সোমবার ১০টার দিকে এ অভিযান চালানো হয়।
নগরীর মিরাবাজার এলাকার উদ্দীপন ৪৭/৩ বাসার সামনের দোকানসহ আশ পাশের দোকানের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযান চলাকালে মিরাবাজারের বৈশাখী মাংসের দোকান, সেলুন, সবজির দোকানসহ কয়েকটি দোকানে বৈধ কাগজপত্র না থাকায় জরিমানা করা হয়।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান এ অভিযান পরিচালনা করেন।