৩১ মার্চ ২০২৩


ওসমানীনগরে জিলাপির কড়াইয়ে পড়ে দগ্ধ সেই জাপা নেতার মৃত্যু

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে জিলাপির কড়াইয়ে গরম তেলের কড়াইয়ে পড়ে দগ্ধ হওয়া জাতীয় পার্টি নেতা তাজিদ বকস লিমন (৫৫) আর নেই। তিনি তিনি উপজেলার গোয়ালাবাজার ইউপির নিজ করনসী গ্রামের মৃত খিদির বক্স ছেলে ও ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সিলেট নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, উপজেলার গোয়ালাবাজারে মহাসড়কের পাশে ফুটপাতে জিলাপি তৈরির কড়াইরে মধ্যে পরে গুরুতর দগ্ধ হন লিমন। পরে আহত অবস্থায় সিলেটের ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে তাকে একটি প্রাইভেট হাসপাতলে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার গোয়ালাবাজারে অভিজাত কনফেকশনারী স্বাদের পাশের ছুরাব মিয়ার ঘড়ির দোকানে একটি ঘড়ি মেরামত করতে দেন তাজিদ বক্স লিমন। এ নিয়ে ইফতার পূর্ব মুহুর্তে ছুরাবের সাথে লিমনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে পাশে ফুটপাতে থাকা স্বাদের জিলাপি তৈরির কড়াইরে মধ্যে পরে দগ্ধ হন লিমন। জিলাপি তৈরীর গড়ম তৈলে তার শরীর ঝলসে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট সিলেটের ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করেন।

শেয়ার করুন