৩১ মার্চ ২০২৩
ডেস্ক রিপোর্ট : খয়রুন্নেছা বশির ফাউন্ডেশন ইউএসএ (ইনক) এর উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল খুলিটুলায় অনুষ্ঠিত হয় শুক্রবার।
ফাউন্ডেশনের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী স্বনামধন্য সিনিয়র সাংবাদিক ফররুখ আহমদ চৌধুরীর বড় ভাই ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধান পৃষ্ঠপোষক আমেরিকা প্রবাসী বিশিষ্টকমিউনিটি নেতা ও শিক্ষানুরাগী ফারুক আহম্মেদ চৌধুরী ইফতার মাহফিলে পরিবারের মরহুম সদস্য বৃন্দের রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়ার আবেদন জানান।
ইফতার মাহফিলে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি সর্বস্থরের জনসাধারণের বিপুল উপস্থিতি ছিল।
খয়রুন্নেছা বশির ফাউন্ডেশনের মাধ্যমে জনকল্যাণে অসামান্য অবদান রাখায় এবং ইফতার মাহফিল আয়োজনের জন্য ফারুক আহমদ চৌধুরী ও ফররুখ আহমেদচৌধুরীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন আব্দুল মইন চৌধুরী মতিন, আজবাহারুল ইসলাম চৌধুরী আজাদ, সৈয়দ মোহাম্মদ হাফিজ, গুলজার আহমদ, তোফায়েল আহমদ সহ অন্যান্যরা।