৩০ মার্চ ২০২৩


সিলেটে মা-বাবাকে কুপিয়ে হত্যা : ঘাতক পুত্রের ফাঁসি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে আপন পিতা-মাতা হত্যার দায়ে এক পুত্রের ফাঁসির রায় হয়েছে। বৃহস্পতিবার (৩০মার্চ) সকালে সিলেটের দায়রা জজ আদালতে সিনিয়র বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় প্রদান করেন। রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আতিকুর রহমান রাহেল (৩৬) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সুনামপুর গ্রামের আবদুল করিম খান ওরফে ঠাকুর মনার পুত্র।

২০২০ সালের ২৭ মার্চ সিলেটের গোলাপগঞ্জে এ জোড়াখুনের ঘটনা ঘটে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাবা আবদুল করিম খান (৬০) ও মা মিনারা বেগম (৪৫) কে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে পুত্র আতিক হোসেন খান ওরফে আতিকুর রহমান রাহেল।

এ ঘটনায় তার ভাই দেলোয়ার হোসেন বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে ২৮ মার্চ গোলাপগঞ্জ থানা পুলিশ অভিযুক্ত আতিককে আটক করে। মামলার তদন্ত, চার্জশিজ ও ধারাবাহিক বিচারিক কার্যক্রম বৃহস্পতিবার (৩০ মার্চ) ঘাতক পুত্রের মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালন করেন পিপি এডভোকেট নিজাম উদ্দিন আহমদ।

আসামিপক্ষের আইনজীবী এডভোকেট মোহাম্মদ ইকবাল হোসেন রায়ের বিরুদ্ধে উচ্চ আদলেতে আপীল করবেন বলে জানিয়েছেন।

শেয়ার করুন