৮ সেপ্টেম্বর ২০২৩
মহি উদ্দিন আরিফ, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশায় পুকুরের পানিতে ডুবে মো. নাদিম আহমেদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাদিম আহমেদ উপজেলার সদর ইউনিয়নের লংকাপাতারিয়া গ্রামের এখলাছ উদ্দিনের ছেলে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে অন্য শিশুদের সাথে নিজ বাড়ির উঠানে খেলাধুলা করতে বের হয়। এক পর্যায়ে তাকে দেখতে না পেয়ে স্থানীয় লোকজন ও শিশুটির স্বজনেরা খোঁজাখুঁজি করে। অনেক খুঁজাখুজির পর বাড়ির পেছনে থাকা পুকুর থেকে উদ্ধার করেন তার স্বজনেরা। পরে অচেতন অবস্থায় তাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।