২৯ মার্চ ২০২৩


সুরমা নদীতে মিললো নিখোঁজ হওয়া যুবকের লাশ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকায় সুরমা নদী থেকে জান্নতুল নাঈম (৩০) নামের এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নাঈম সুনামগঞ্জের জনগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি এলাকার তারিফ মিয়ার ছেলে।

বুধবার বিকলে দিকে রবইকান্দি এলাকার ৩নং রোডের পাশে নদী থেকে মরদেহটি উদ্ধার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।

পুলিশের ধারণা, সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে সুরমা নদীর ক্বীন ব্রিজের নিচে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া যুবকের লাশ এটি।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. শামসুদ্দোহা বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত নাঈম (৩০) সুরমা নদীর ক্বীন ব্রিজের নিচে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সেই ব্যাক্তি। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই।

শেয়ার করুন