৩১ অক্টোবর ২০২২
নিজস্ব প্রতিবেদক : নগরীর ঘাসিটুলা বেতেরবাজার বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৪ জুয়ারিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- নগরীর সওদাগরটুলার ৩৬৫ নং বাসার মো. খলিল মিয়ার পুত্র হেমায়েত আমিন নাইম (২৫), সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের মৃত আমজদ আলীর ছেলে মো. আলী হোসেন (৪২), কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার দিঘীরপাড় গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে রুমেজ আলী (৩৫) ও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শেখপাড়া গ্রারেম মৃত ছালামত মিয়ার ছেলে তরিদ মিয়া (৩০)।
সোমবার রাত আটটায় লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও এসআই এএইচএম রাশেদ ফজলের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
উল্লেখ্য, নগরীর বিভিন্ন পাড়া মহল্লায় গড়ে উঠেছে ছোট বড় অনেক জুয়ার আসর। মাঝে মধ্যে এসব আসরে অভিযান পরিচালিত হলে জুয়ারিরা ধরা পড়লেও অধরাই থেকে যায় এর নেপথ্যের কারিগররা।