২৮ মার্চ ২০২৩
প্রেস বিজ্ঞপ্তি : কোম্পানীগঞ্জ থানার এসআই জনার্দন তালুকদারের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান বর্ণি কান্দিবাড়ি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে (২৭ মার্চ) রাজাপুর গ্রামের মৃত আব্দুল খালিকের পুত্র সাইদুল ইসলাম, এখলাছুর রহমান এখলাছ (২০) এবং সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার ঢালারপাড় গ্রামের হেলাল উদ্দিনের পুত্র সজিব আহমেদ শাকিল (১৭) দ্বয়ের দখল হতে ১৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনাকারি দলের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় বিক্রয়ের উদ্দেশ্যে জব্দকৃত মাদক নিজ হেফাজতে রেখেছিলেন। এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশের এসআই জনার্দন তালুকদার আটক ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা হয়েছে।