২৭ মার্চ ২০২৩
মৌলভীবাজার প্রতিনিধি : মাত্র ১৫ মিনিটের ঘূর্ণিঝড় পুরো মৌলভীবাজার জেলাকে অন্ধকারে আচ্ছন্ন করে ফেলছে। ঝড়ে অনেক এলাকায় বিদ্যুতের খুঁটি ও গাছ উপড়ে পড়েছে।
রোববার রাত সোয়া ৯টার দিকে এই ঝড় শুরু হয়।
ঝড়ে বন্ধ হয়ে গেছে শহরসহ জেলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। পিডিবির স্থানীয় কার্যালয় বলতে পারছে না কখন তা সচল হবে। এসময় জেলার বেশিরভাগ লোক তারাবি নামাজে ব্যস্ত ছিলেন।