১৩ ফেব্রুয়ারি ২০১৮


বাহুবলে শ্বাসরোধ ও পুরুষাঙ্গ কেটে শিশু হত্যা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট :   বাহুবলে তিন শিশু-কিশোর নির্মম ভাবে হত্যা করলো অপর এক শিশুকে। হত্যাকান্ডের মূলহোতা শামীম আদালতে দেয়া জবানবন্দীতে ঘটনার লোমহর্ষক বর্ণনা তোলে ধরে।

মঙ্গলবার দুপুরে বাহুবল মডেল থানায় অনুষ্ঠিত প্রেস বিফিং-এ এমনটাই জানালেন বাহুবল-নবীগঞ্জ সার্কেলের (অতিরিক্ত দায়িত্ব) সিনিয়র এএসপি নাজিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, সার্কেল অফিসের ইন্সপেক্টর বিশ্বজিৎ দেব, ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই মহরম আলী।

গত রোববার দুপুরে পুলিশ উপজেলার মিরপুর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামের পূর্ববর্তী বেন্দারবন্দ নামক হাওর থেকে ৪র্থ শ্রেণির ছাত্র হাবিবুর রহমানের পুরুষাঙ্গ কাটা মৃত দেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের খোজারগাঁও গ্রামের কৃষক আব্দুল হান্নানের পুত্র হাবিবুর রহমান পার্শ্ববর্তী বিহারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণিতে পড়াশোনা করে। শিশু বয়সেই হাবিবুর প্রেম-ভালবাসায় জড়িয়ে পড়ে এক সহপাঠী ছাত্রীর সাথে।

অনুমান একমাস আগে ওই ছাত্রীর সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখতে পায় ছাত্রীর ভাই একই গ্রামের আমির আলীর পুত্র শামীম আহমদ (১৮) ।  বিষয়টি সহজভাবে নিতে পারেনি শামীম।  সে নিজ গ্রামের ইউনুছ মিয়ার পুত্র শাহজাহান মিয়া (১২) ও জয়নুলের-এর পুত্র জুয়েল মিয়া (১২) কে ফুসলিয়ে শামীমকে হত্যার জন্য তার সহযোগি করে।

গত শুক্রবার (৯ ফেব্রয়ারি) থেকে তিনদিন ব্যাপী তাফসির সম্মেলন শুরু হয় পার্শ্ববর্তী বানিয়াগাঁও মাদরাসা সংলগ্ন মাঠে।  ওই মাহফিল থেকে ফেরার পথে পূর্ব পরিকল্পনা অনুযায়ী শামীম তার সহযোগী শাহজাহান ও জুয়েলকে নিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার পর পুরুষাঙ্গ কেটে ফেলে।

ঘটনার পর পুলিশ কর্মকর্তারা শামীম, শাহজাহান ও জুয়েলকে ডেকে এনে গ্রামবাসীর সামনে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাদের কথাবার্তায় অসংলগ্নতা পাওয়া গেলে আরো জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের নিকটবর্তী কামাইছড়া পুলিশ ক্যাম্পে নিয়ে যায়।

সেখানে ব্যাপক জিজ্ঞাসাবাদে শামীম ঘটনার ব্যাপারে স্বীকারোক্তি দিলে রোববার বিকেলে পুলিশ তাকে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে হাজির করে। এ সময় শামীম ১৬৪ ধারায় দেয়া জবানবন্দীতে ঘটনার বর্ণনা তোলে ধরে।

শেয়ার করুন