১৩ ফেব্রুয়ারি ২০১৮


‘আমাকে বাঁচতে সাহায্য করুন’

শেয়ার করুন

  হবিগঞ্জ প্রতিনিধি:  শিশু রিংকী বাঁচতে চায়, উঠে দাঁড়াতে চায়, যেতে চায় আগের মতোই স্কুলে, খেলতে চায় বন্ধুদের সঙ্গে, দৌড়ে বেড়াতে চায় মাঠেঘাটে। কিন্তু গত ৪ মাস ধরে অজানা এক রোগে আক্রান্ত হয়ে এখন শয্যাশায়ী সে।

 

বিরল এক রোগে দিন দিন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে রিংকী। মেয়ের এই অসুখ নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বাবা মা।

 

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের বুরুঙ্গাঁ (পাঠলী) গ্রামে তাদের বসবাস। নবীগঞ্জ জে. কে. সরকারি মডেল হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী রিংকী দাশ (১২)।

 

প্রায় ৪ মাস আগে হঠাৎ জ্বর আসে তার। তখন প্রাথমিক চিকিৎসা নিলেও জ্বর কমেনি। বরং হাত পাসহ বিভিন্ন স্থানের চামড়া উঠে যেতে থাকে! অনেকটা ঘায়ের মত হয়ে যায়।

 

এ অবস্থায় ঠিক মতো ঘুমানো তো দূরের কথা; অসহ্য যন্ত্রণায় সারাদিন ছটফট করতে থাকে!

 

কান্নাজরিত কণ্ঠে রিংকী বলে, ‘আমি বাঁচতে চাই, স্কুলে যেতে চাই, খেলাধুলা করতে চাই।’

 

‘আমাকে বাচাঁতে সাহায্য করুন, আমি সুস্থ্য হয়ে চাকরি করে অথবা ভিক্ষা করে আপনাদের ঋণ পরিশোধ করবো!’ এমনিভাবেই বাঁচার আকুতি জানায় রিংকী।

 

বিভিন্ন চিকিৎসকের পরামর্শ ও পথ্য নিয়েও এ পর্যন্ত অবস্থার কোনো উন্নতি হয়নি। গত বছরের শেষের দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা প্রায় এক সাপ্তাহ চিকিৎসা দেন। পরে চিকিৎসার জন্য ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল এ নিয়ে যাওয়ার পরামর্শ দেন তারা।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইফতেখার হোসেন চৌধুরী জানান, ওই রোগটা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে কানেকটিভ টিস্যু রোগ, এর কারণ জানা যায়নি।

 

তবে এটি কোনো বংশগত রোগ নয়, বাচ্চাদের বেশি হয়। বিরল এই রোগ থেকে সম্পূর্ণ সুস্থ্য হওয়ার কোনো চিকিৎসা নেই বলেও জানান তিনি।

 

তবে, রোগটির উৎসর্গ নিরাময়ের অনেক চিকিৎসা আছে উল্লেখ করে তিনি বলেন, এর জন্য বিএসএমএমইউ-তে চর্ম রোগ বিশেষজ্ঞের অধীনে নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা করা প্রয়োজন।

 

এই চিকিৎসা করতে গেলে অনেক টাকার প্রয়োজন বলে জানিয়েছেন মেয়েটির মা ঝলক দাশ। অভাব-অনটনের সংসারের মাঝে শিশু রিংকীর ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগানো মা বাবার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বলে জানান দিন মজুর বাবা অর্জুন দাশ।

 

রিংকীকে সাহায্য পাঠানোর জন্য বিকাশ নম্বর হচ্ছে : ০১৭৩১-৩৯১০২০। প্রয়োজেনে যোগাযোগের জন্য : ০১৭১৭-৬১৬২৫১ (পাপলু)।

 

(আজকের সিলেট/১৩ ফেব্রুয়ারি/টি/আর /ঘ.)
Print Friendly, PDF & Email

 

শেয়ার করুন