১০ এপ্রিল ২০২৩


গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : বিএনপির চলমান ১০ দফা দাবি আদায়ের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় বিএনপির অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এতে দলের শত শত নেতাকর্মী নেন।

সোমবার দুপুরে গোয়াইনঘাট উপজেলার ফতেপুরের রামনগর চৌমুহনী বাজারে উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: জসীম উদ্দীনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম শাহপরান, জেলা বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা:মো: নাজিম উদ্দিন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল করিম শিকদার, যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ চেয়ারম্যান, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, ফতেপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক এখলাছুর রহমান মেম্বার, এডভোকেট মোবারক হোসেন, সিলেট জেলা যুবদল নেতা হারুনুর রশিদ হারুন, যুবদল নেতা আনোয়ার হোসেন শাহান আব্দুল আলিম ফখরুল ইসলাম ওয়ারিছ উদ্দিন ছাত্রদল নেতা গিয়াস রান্না প্রমূখ।

এদিকে, সোমবার একই সময়ে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাবুদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আকবরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা ফখরুল ইসলাম, আজির উদ্দিন, তুরু মিয়া, বোরহান উদ্দিন, মতিউর রহমান, জিয়াবুর রহমান, ইনজাদুর রহমান, ফরিদ উদ্দিন,ছাত্রদল সচিব ইকবাল হোসেন, রুকনুজ্জামান শুভ।

শেয়ার করুন