১৩ ফেব্রুয়ারি ২০১৮
নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নে ব্যাঙ্কো রির্চাজ এন্ড বিল্ডিং ফার্ম বাংলাদেশ প্রাইভেট কোম্পানির এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম বিজন কুমার দাস (১৯)।
সোমবার দিবাগত রাত দুইটার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। বিজন কুমার দাস আমতৈল ইউনিয়নের বাসুরিয়া গ্রামের বিরেন্দ্র কুমান দাস এর ছেলে।
মৌলভীবাজার মডেল থানার এসআই মধু সূদন দত্ত বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে ব্যাঙ্কো রির্চাজ এন্ড বিল্ডিং ফার্ম বাংলাদেশ প্রইভেট কোম্পানির এরিয়ার ভেতর একটি বড় গাছে বিজনের ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।