১৩ ফেব্রুয়ারি ২০১৮


খালেদার মুক্তির দাবিতে সিলেটে বিএনপি’র অবস্থান কর্মসূচি

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে সংগঠনের নেতা-কর্মকর্মীরা।

কেন্দ্রীয় কর্ম সূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে মঙ্গলবার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত সিলেট রেজিস্ট্রারি মাঠে করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ হক, বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, কেন্দ্রীয় বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সেক্রেটারী বদরুজ্জামান সেলিম, জেলা সেক্রেটারী আলী আহমদ, বিএনপি নেতা আব্দুল কাহির চৌধুরী ও আব্দুল গাফ্ফারসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন