১২ ফেব্রুয়ারি ২০১৮


আওয়ামীলীগ নেতা নাদেলের জন্মদিনে শাবিতে মিলাদ মাহফিল

শেয়ার করুন

শাবি প্রতিনিধি

বাংলাদেশ ত্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালক ও সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের জন্মদিন উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করেছে তাঁর অনুসারীরা।

কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ও শাবি শাখার সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ আকন্দের উদ্যোগে রোববার বাদ আছর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে শফিউল আলম চৌধুরী নাদেলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মতিউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন-শাবি ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ জুয়েম, হাসিবুর রহমান, ছাত্রলীগ নেতা আবু সালমান, সাইফুল মালেক শরীফ প্রমুখ।

শেয়ার করুন