১৯ মার্চ ২০২৩
ডেস্ক রিপোর্ট : এসএমপির শাহপরান থানার পীরের চকে মাটি কাটা নিয়ে সংঘর্ষের ঘটনায় ঘটনায় আশিক মিয়া (৩৪) এক যুবক নিহত হয়েছেন। নিহত আশিক মিয়া (৩৪) পীরের চকের মকবুল হোসেনের ছেলে।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পীরের চক বাজার এলাকায় একটি জমিতে মাটি কাটা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে কথা কাটাকাটি হয় আশিকের। একপর্যায়ে মাটি কাটার মেশিন দিয়ে আশিকের বুকে আঘাত করা হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।