৯ আগস্ট ২০২৩


ওসমানীনগরে ভূমিহীন ও গৃহহীন পরিবারে ভূমিসহ গৃহ হস্তান্তর 

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ভূমিসহ সেমিপাকা ঘর হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব বর্ষ উপলক্ষে বুধবার ( ৯ আগস্ট) জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম দেশ ব্যাপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

ওসমানীনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের কনফারেন্স হল রুমে সকাল সাড়ে ৯ টায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপকার ভোগী ৩০ জনের মধ্যে ৩ জন অসহায় মানুষের হাতে মুজিব বর্ষের ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানা, সহকারী কমিশনার ভূমি রাজীব দাশ পুরকায়স্থ, উপজেলা অনলাইন প্রেসক্লব সভাপতি শেখ ফয়ছল আহমদ, মৎস্য অফিসার মাশরূপা তাসলিম, সমাজ সেবা অফিসার জয়তী দত্ত, ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন