১৭ মার্চ ২০২৩
সোহেল আহমদ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণ্যাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সকাল ৯ টা ৩০ মিনিটে এ র্যালির আয়োজন করা হয়।
এর আগে জেলা প্রশাসন প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পাঞ্জলি অর্পণ করে জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড। পরে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, জেলা ও মহানগর পুলিশ, জেলা মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়।
শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসন প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।