১৬ মার্চ ২০২৩


সিলেটে ভোটগ্রহণে ইভিএম জটিলতা : চলছে গণনা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলার ৮টি ইউনিয়নে ভোটগ্রহণ সম্পন্ন। চলছে ভোট গণনা। এখন পর্যন্ত কোথাও বড় ধরণের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। এই ৮টি ইউনিয়নে ইভিএম মেশিনে ভোট দেন ভোটাররা। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএম-এর মাধ্যমে এসব ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সিলেট সদরের খাদিমনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ফরিংউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চরম বিশৃঙ্খলার মধ্যে ভোটগ্রহণ চলছে।তবে ভোটগ্রহনের গতি একেবারেই ধীর।এজন্য ইভিএম অনভিজ্ঞতাকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। প্রিজাইটিং অফিসার, ভোটার, অ্যাজন্টদের সাথে আলাপকালে জানা গেছে এই কেন্দ্রে মোট ভোটার প্রায় ৪ হাজার। বৃহস্পতিবার সকাল থেকেই কেন্দ্রটিতে শ’শ’ ভোটার লাইনে দাঁড়াতে শুরু করে ন। তবে বিপত্তি বাঁধায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন। এ মেশিনে প্রচুর সময় লাগছে বলে ভোটগ্রহনের সাথে জড়িত কর্মকর্তারাও স্বীকার করেছেন। ভোটগ্রহণের গতি স্লো কেন, এমন প্রশ্নের জবাবে একজন কর্মকর্তা জানালেন, মেশিন যেভাবে নিচ্ছে আমরা সেভাবেই কাজ করছি। আব্দুল হাসিব নামক একজন ভোটার তার ইভিএম-এ ভোট দেয়ার অভিজ্ঞতা বলেন, লাইনো আড়াই ঘন্টা উবাইয়া মেশিনো গেলাম। হিনো গিয়া আরও ১৫/১৬ মিনিট পরে ভোট দিলাম।

দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রের বাইরে কেন্দ্রে নিরাপত্তার জন্য নিয়োজিত পুলিশ কর্মকর্তাদের অনেকটা নিস্ক্রিয় থাকতে দেখা গেছে। এ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার প্রিয়পদ রায় জানান, এখানে দুটি বুথের জায়গায় ১০টি বুথ দেয়া হয়েছে। ভোটার প্রায় ৪ হাজার। এ অবস্থায় কিছুটা বিশৃঙ্খলা হচ্ছে। একবার ভ্রাম্যমান আদালতের সাহায্যে শৃঙ্খলা ফেরানো হয়েছিল। আবার সাহায্য নেয়া হবে।

এদিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহন শেষ হয়েছে। ভোটগ্রহন শুরু হওয়ার পর ইভিএমে ভোটারদের আঙ্গুলের ছাপ নিতে সামান্য বিঘ্নতা করেছিল।পরে ইভিএম সচল হয়। ভোট কেন্দ্রে নারী পুরুষ উৎসবমুখর পরিবেশে ইভিএমের মাধ্যমে ভোট প্রদান করছেন।উপজেলার মানিককোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই কেন্দ্রে মোট ভোট ১৮৬০টি। ওখানে ইভিএমে ভোটারদের আঙ্গুলের ছাপ নিতে সামান্য বিঘ্নতা করেছিল।পরে ইভিএম সচল হয়। সকাল সাড়ে ১০টায় মানিককোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, মোট ভোটগ্রহন হয়েছে শতাধিক। কেন্দ্রের প্রিজাইটিং অফিসার তানভির আহমেদ জানান, এখানে মোট ভোট ১৮৬০টি। সকাল পৌঁণে ১১টা পর্যন্ত ওখানে ২০ শতাংশ ভোটগ্রহন হয়েছে।তানভির আহমেদ জানান, কেন্দ্রে ইভিএমে ভোটারদের আঙ্গুলের ছাপ নিতে সামান্য বিঘ্নতা করেছিল।পরে ইভিএম সচল হয়। এতে কিছু সময় ভোটগ্রহন বন্ধ থাকে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেটে নির্বাচন হওয়া ইউনিয়নগুলো হচ্ছে- সিলেট সদর উপজেলার খাদিমনগর, খাদিমপাড়া ও টুকেরবাজার এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ সদর, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন। এদিকে, উচ্চ আদালতের নির্দেশে সিলেট সদরের খাদিমনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে এ ওয়ার্ডে চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ভোটগ্রহণ হবে।  সিলেট সদর উপজেলার ৩টি ইউনিয়নে মোট ১৩জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে খাদিমনগরে ২জন, খাদিমপাড়ায় ৮ ও টুকেরবাজারে ৩ জন।

শেয়ার করুন