৯ ফেব্রুয়ারি ২০১৮


দেবাশীষ দিপনের কাব্যগ্রন্থ “অস্পর্শের পড়শি আমার” এর মোড়ক উন্মোচন

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : কবির পরিচয় : জন্মঃ ১১ ডিসেম্বর, ১৯৮৬ জন্মস্থান মৌলভীবাজার। পড়াশোনা করেছেন অনার্স,মাস্টার্স সমাজবিজ্ঞান, শাবিপ্রবি, মাতার নাম: সাধনা দাশ,পিতার নাম: প্রয়াত দিগেন্দ্র কুমার দাশ কবির লেখালেখির হাতেখড়ি ৬ষ্ট শ্রেণি থেকে।

সহকারী রাজস্ব কর্মকর্তা শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ও কবি  দেবাশীষ দিপনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ “অস্পর্শের পড়শি আমার” মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯ ঘটিকায় সিলেট নগরীর বারুতখানা দ্য পিপারস রেস্টুরেন্টে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড.মো:ফারুক উদ্দিন ।

বিশেষ অতিথি:মোঃ রাশেদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও সভাপতি, সমাজবিজ্ঞান এলামনাই এসোসিয়েশন, শাবিপ্রবি। মোঃ আলমগীর মিয়া, রিজিওনাল কো-অর্ডিনেটর-প্লাটফর্মস ফর ডায়লগ, ব্রিটিশ কাউন্সিল। আশীষ কুমার বনিক, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, শাবিপ্রবি। মোঃ নুরুল হক, উপ-তত্ত্বাবধায়ক, সরকারি শিশু পরিবার (বালক),অমিত্র সূদন পাল, সহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, সিলেট। মোঃ আবু সুফিয়ান, প্রকাশক, নাগরী প্রকাশ, বিশিষ্ট কবি প্রবাল দ্বীপ এবং বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর হাসান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবাল, জাহাঙ্গীর, শুভ, মোস্তফা, জসীম, নোমান, মিল্টন, সা’আদ, তুহিন, দীপঙ্কর, আজমীর, মোশাররফ, বাপ্পী, সজীব, তন্ময়, তাসনীম, জন, পাভেল প্রমূখ।

বইটি আজ থেকে পাওয়া যাবেঃ
অমর একুশে বই মেলা, ঢাকার স্টল নং- ৩০৮
এবং সিলেট বই মেলার নাগরী প্রকাশের স্টল নং- ০৩ এ।
এবং রকমারী ডট কম এ অনলাইনে অর্ডার করা যাবে।
শুভেচ্ছা মূল্যঃ ১৬০/-

শেয়ার করুন