২ ফেব্রুয়ারি ২০২২


জগন্নাথপুরে শপথ নিলেন নবনির্বাচিত ইউপি সদস্যরা

শেয়ার করুন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৩টায় উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে গত সোমবার নবনির্বাচিত ৭ চেয়ারম্যান জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ নেন।

উপজেলার ৭টি ইউনিয়নের সংরক্ষিত আসনের নবনির্বাচিত ২১ জন মহিলা সদস্য এবং ৬৩ জন সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম।

শপথ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাস অনুপ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু প্রমুখ।

প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে জগন্নাথপুরের কলকলিয়া, পাটলী, চিলাউড়া-হলদিপুর, রানীগঞ্জ, সৈয়দপুর-শাহারপাড়া, আশারকান্দি ও পাইলগাঁও ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন