১৪ মার্চ ২০২৩


হারে শুরু আর্জেন্টিনার

শেয়ার করুন

ক্রীড়া ডেস্ক : ইরাকের কাছে পাত্তাই পেল না আর্জেন্টিনা। ৫৬-২৮ পয়েন্টের ব্যবধানের হার দিয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি শুরু করেছে ফুটবলের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের প্রথমার্ধেই ৩৪-১৩ পয়েন্টে পিছিয়ে থেকে ম্যাট ছাড়ে রিকোর্দোর দল।

দ্বিতীয়ার্ধেও সুবিধা করতে পারেনি প্রথমবার বঙ্গবন্ধু কাপ কাবাডিতে খেলতে আসা লাতিন দলটি। টুর্নামেন্ট শুরুর আগেই আর্জেন্টিনার কোচ রিকোর্দো জানিয়েছিলেন এই আসরে বড় কোনো প্রত্যাশা নেই। এক-দুইটা ম্যাচ জিততে পারলেই খুশি তারা।

নিজেদের প্রথম ম্যাচে জয় পায়নি আর্জেন্টাইনরা। সামনে জয়ের প্রত্যাশা করছেন আর্জেন্টাইন কোচ রিকোর্ডো। দারুণ খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতেন ইরাকের হাসান ফাইজ।

শেয়ার করুন