১৮ অক্টোবর ২০২২


মধ্যনগরে শহীদ শেখ কামাল এঁর জন্মদিনে আলোচনা সভা

শেয়ার করুন

মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রসাশনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ কামাল এঁর ৫৯তম জন্মদিনে যথাযথ মর্যাদায় তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার ‘শেখ রাসেল দিবস’র দুপুরে মধ্যনগর উপজেলার কার্যালয় থেকে প্রধান সড়কগুলো বর্ণাঢ্য রেলী’র মাধ্যমে প্রদক্ষীণ এবং মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় শহীদ শেখ রাসেল স্মরণে শোকাবহ আলোচনায় অংশ নেন-মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান, অফিসার ইনচার্জ মোঃজাহিদুল হক, সিনিয়র শিক্ষক রমাপদ চক্রবর্ত্রী, যুবলীগ সভাপতি মোস্তাক আহমেদ, প্রভাষক জসীম উদ্দীন মোল্লা, নির্মল তালুকদার প্রমুখ।

শেয়ার করুন