১৩ মার্চ ২০২৩


মধ্যনগরে পুরষ্কার বিতরণে এমপি রতন

শেয়ার করুন

মধ্যনগর (সুনামগঞ্জ) সংবাদদাতা : সুনামগঞ্জের মধ্যনগর সদরের গলহা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরষ্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে অংশনেন সুনামগঞ্জ ১আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন।

দুদিন ব্যাপী শিক্ষার্থীদের বিনোদন উদযাপনে ১৩মার্চের সোমবার দুপুরে গলহা উচ্চ বিদ্যালয়ে খেলার মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।বিভিন্ন প্রদর্শনী,প্রতিযোগীতা,পুরষ্কার,মানপত্র ও ক্রেষ্ট তুলে দেয়া হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ১আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন।এছাড়াও সঙ্গী হিসেবে কেন্দ্রীয় ত্রান উপকমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক নির্মল দেবনাথ, মধ্যনগর আওয়ামী লীগের ধর্মপাশা সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ বিলকিস,মধ্যনগর আওয়ামী লীগের (সাবেক) যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন তালুকদার, কুতুবউদ্দিন তালুকদার,অমরেশ রায় চৌধুরী,রুহুল আমীন খান,যুবলীগ সভাপতি মোস্তাক আহমেদ, সাংবাদিক এম এ মান্নান প্রমুখ।

শেয়ার করুন