৯ ফেব্রুয়ারি ২০১৮


কানাইঘাটে দুই ছাত্রদল কর্মীসহ আটক ৩

শেয়ার করুন

 

 

ডেস্ক রিপোর্ট : সিলেটের কানাইঘাট উপজেলায় বেগম খালেদা জিয়ার রায়ের পর পুলিশের সঙ্গে ধাওয়া ধাওয়ি কালে দুই ছাত্রদল নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার গাছবাড়ি বাজার থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে দুই জন ছাত্রদল কর্মী ও একজন বিএনপি সমর্থক বলে জানিয়েছে পুলিশ।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, বেগম খালেদা জিয়ার রায়কে ঘিরে কানাইঘাট থানা এলাকায় কোন নাশকতা এড়াতে পুলিশ তৎপর রয়েছে। রায়ের পর কিছু বিএনপি সমর্থক ও ছাত্রদলের নেতা কর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

(আজকের সিলেট/এইচআই/৮ ফেব্রুয়ারি/ঘ.)

শেয়ার করুন