১৩ মার্চ ২০২৩


সিসিকের উন্নয়নের ছোয়া লাগেনি, নিজেদের উদ্যোগে রাস্তা করেছেন এলাকাবাসী

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলভার ভিলেজ আবাসিক এলাকা। শহরের প্রবেশদ্বার হুমায়ুন রশিদ চত্বরের অদুরে সিলেট ফেন্সুগঞ্জ রাস্তার পশ্চিম পাশে অবস্থিত। সিলেট ফেন্সুগঞ্জ সড়ক থেকে পশ্চিম দিকে প্রবেশ করা আবাসিক এলাকার রাস্তার সম্মুখভাগ সিলেট সিটি র্কপোরেশনের ২৭ নং ওর্য়াডের অর্ন্তভুক্ত। বাকি অংশ বরইকান্দি ইউনিয়নের ৮ নং ওয়াডের যা র্বতমানে সিলেট সিটি র্কপোরেশনের ৩০ নং ওর্য়াডে সম্প্রসারিত।

প্রায় দুই শতাধিক পরিবারের ৮০০-১০০০ জনসাধারন বসবাস করেন। সামান্য বৃষ্টিতে হাটু পানি জমার উপক্রম হয় । এমন অবস্থায় ২০১৮ সাল থেকে অন্তত ২৭নং ওর্য়াডের সীমানা র্পযন্ত পাকাকরনের জন্য সিলেট সিটি র্কপোরেশনের সাথে যোগাযোগ করে র্ব্যাথ হয়ে ২০২১ সালে স্থানীয় কাউন্সিলরের সুপারিশ নিয়ে মেয়র সাহেবের কাছে দরখাস্ত দেওয়া হয়। কিন্তু তাতেও কোন কাজের ব্যবস্থা না হওয়ায় ২০২৩ সালে ফ্রেবুয়ারি মাসের প্রথম দিকে এলাকাবাসি নিজে উদ্যোগ নিয়ে প্রায় ৫ লক্ষ টাকা ব্যায় করে আবাসিক এলাকার ২৭ নং ওর্য়াডের সীমানা র্পযন্ত রাস্তা পাকা করেন। ভিতরের অংশ রাবিশ ফেলে জনসাধারনের চলাচলের উপযোগি করেন।

সিলভার ভিলেজ উন্নয়ন পরিষদের সভাপতি শাহজাহান খান জানান, সিলেট সিটি র্কপোরেশনে উন্নয়নের জোয়ার বইলেও র্দুভাগ্যবশত আমাদের রাস্তার সামান্য অংশেতে উন্নয়নের ছোয়া লাগেনি,আমরা নিজে উদ্যোগ নিয়ে ২৭ নং ওর্য়াডের কাউন্সিলর আজম খানের সাথে পরার্মশ করলে তিনি তাহার প্রকৌশলী দিয়ে স্টিমিট করে দেন, টেকসই রাস্তা র্নিমানে তদারকি করার জন্য প্রকৌশলীদের বলে দেন। সভাপতি বলেন কাউন্সিলর ও প্রকৌশলীদের সহযোগিতায় পরিষদের নিজস্ব অর্থায়নে রাস্তা আর সিসি ঢালাই দিয়ে এখন আমরা যাতায়াত করছি।

পরিষদের দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম জানান, এখানে বাড়ী র্নিমান কারি বেশির ভাগ ব্যাংক লোন নিয়ে বাসা র্নিমান করেছেন, রাস্তা কাচা থাকায় ভারাটিয়া পাওয়া যায়না, এতে ব্যাংক লোনের কিস্তি দেওয়া স¤ভব হচ্ছেনা, রাস্তা ও ড্রেন হবে এই আশায় বাড়ি র্নিমান করে বাড়িওয়ালা পড়েছেন মহা বিপদে,কেউ কেউ বাড়ি বিক্রি কওে দিয়েছেন, কেউ র্পযাপ্ত দাম না পাওয়ায় বিক্রি করতে পারছেননা।

শেয়ার করুন