১০ মার্চ ২০২৩


ধর্মপাশায় অসহায় পরিবারের পাশে ‘আর্ন এন্ড লিভ’

শেয়ার করুন

মহি উদ্দিন আরিফ, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের হলিদাকান্দা গ্রামের বাসিন্দা আক্তার হোসেন। সে হলিদাকান্দা গ্রামের তার্যত আলীর ছেলে। অভাব তার নিত্যদিনের সঙ্গী। তিনি প্রতিবন্ধী হওয়ায় বর্তমানে তার পরিবারের একমাত্র উপার্জনকারী হলেন তার স্ত্রী। অন্যের কাজ করে কোন রকম চলে তাদের দুই সন্তান সহ চারজনের সংসার। একবেলা খাবার জুটলেও আরেক বেলা জুটে না। অভাবের তারণায় বেচেঁ থাকাই যেখানে দায় সেখানে সঞ্চয় জমানো তো সপ্ন মাত্র। এমতাবস্থায় প্রতিবন্ধী আক্তার হোসেনের পাশে দাড়িয়েছে মানবতার কল্যানে কাজ করা অলাভজনক সংগঠন ‘আর্ন এন্ড লিভ’। আর্ন এন্ড লিভের সহযোগিতায় শুক্রবার বিকালে প্রতিবন্ধী আক্তার হোসেনের পরিবারকে সাবলম্বী করার লক্ষ্যে দুটি ছাগল উপহার হিসেবে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আব্দুল মন্নাফ, ফ্রেন্ডস অফ আর্ন এন্ড লিভের ধর্মপাশা শাখার সদস্য সাখাওয়াত হোসেন সোহাগ, শাহ আলম প্রিন্স, ফারুক আহম্মেদ, সোহান আহমেদ, শাহীন আহমেদ, ইব্ররাহীম, আরিফ হোসেন, কিবরিয়া সহ গ্রামের অনেকে।

ফ্রেন্ডস অফ আর্ন এন্ড লিভের সদস্য ও ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন সোহাগ বলেন, আর্ন এন্ড লিভ সবসময় অসহায় মানুষের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সংগঠনটি ধর্মপাশা উপজেলায় শীতবস্ত্র, খাদ্য সামগ্রীসহ অসহায় মানুষকে নানাভাবে সহযোগিতা করেছে।

ইউপি সদস্য আব্দুল মন্নাফ বলেন, আমি ব্যক্তিগত এবং ওয়ার্ডবাসী পক্ষ থেকে ধন্যবাদ জানাই মানবতার কল্যানে কাজ করা অলাভজনক এই সংগঠনটিকে। আমরা চাই মানবতার সেবায় যেন তারা সবসময় অসহায় মানুষের পাশে থাকে।

আর্ন অ্যান্ড লিভের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি বলেন, অসহায় মানুষের কল্যাণে তাদের এধরণের কার্যক্রম অবাহত থাকবে। সেই সাথে সমাজের সুবিধাবঞ্চিত এসব মানুষের পাশে হৃদয়বানদের এগিয়ে আসার আহ্ববান জানান তিনি।

শেয়ার করুন