৯ মার্চ ২০২৩


আন্তর্জাতিক নারী দিবসে জাতীয় মহিলা সংস্থার আলোচনা

শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তি: আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উপলক্ষে বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে জাতীয় মহিলা সংস্থার সিলেটের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় সভপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থার সিলেট এর চেয়ারম্যান সম্পাদক হেলেন আহমেদ।
সংস্থার শিক্ষার্থী ফারজানা আক্তার মুন্নির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা সিলেটের সদস্য মাধুরী গুন, জেলা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, সহকারী প্রগ্রামার সুজিদ বিশ্বাস, প্রশিক্ষক সুফিয়া বেগম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মনতাজ বেগম।

 

শেয়ার করুন