৯ মার্চ ২০২৩
ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না’কে ডিবি পুলিশ গ্রেফতারের প্রতিবাদে ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর ও জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা গল্লির সামন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক এর সভাপতিত্বে ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) ও সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন এর যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী, যুবদল কেন্দ্রীয় সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, যুবদল কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর, যুবদল কেন্দ্রীয় সহ সভাপতি ইউসুফ বিন জলিল কালু, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক ও যুবদল কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহীনকে সরকারের পোষ্য বাহিনী গ্রেফতার করেছে। অনতিবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি দিতে হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন আখতার আহমদ, তোফাজ্জল হোসেন বেলাল, আশরাফ উদ্দিন ফরহাদ, সুহেল মাহমুদ, নজরুল ইসলাম, মিজানুর রহমান নেছার, লিটন আহমদ, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, রায়হান আহমদ, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জয়নুল ইসলাম, এডভোকেট আব্দুল্লাহ আল মামুন হীরা প্রমূখ।
বক্তারা অবিলম্বে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না সহ গায়েবী মিথ্যা মামলায় কারান্তরীণ সকল নেতাকর্মীর মুক্তির জোর দাবি জানান।