৮ ফেব্রুয়ারি ২০১৮


শেখ হাসিনা সেনানিবাসে প্যারেডে অভিবাদন গ্রহন করেছেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক।। দেশের ৩১তম ‘শেখ হাসিনা সেনানিবাসে’ প্যারেডে অভিবাদন গ্রহন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এর আগে  পটুয়াখালীর লেবুখালিতে দেশের ৩১তম ‘শেখ হাসিনা সেনানিবাস’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

সেনাবাহিনীর ৯টি ডিভিশনের আওতায় দেশে ৩০টি সেনানিবাস থাকলেও এতদিন দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় কোনো সেনানিবাস ছিল না। দক্ষিণাঞ্চলের ছয়টি জেলায় বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে ২০০ কিলোমিটার দূরের যশোর সেনানিবাসের সহায়তা নিতে হতো।

জাতীয় ও জনগুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তাসহ দক্ষিণ উপকূলের ৬ জেলার প্রাকৃতিক দুর্যোগ মেকাবেলায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে বরিশাল ও পটুয়াখালী জেলার দেড় হাজার একর এলাকায় আনুষ্ঠানিক সূচনা হল ১৭ হাজার জনবলের নবনির্মিত শেখ হাসিনা সেনানিবাস।

এর আগে সকাল সাড়ে ১১টার সময় প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে সেনানিবাসের বরিশাল অংশের বাকেরগঞ্জ পৌঁছান শেখ হাসিনা।  পরে পটুয়াখালীর লেবুখালী অংশে যান এবং রাষ্ট্রীয় অভিবাদন গ্রহণ করেন।

কুচকাওয়াজ পরিদর্শনের পর ৭ পদাতিক ডিভিশনসহ ১১টি ইউনিটের পতাকা উত্তোলন করেন ও ইউনিটগুলোকে আনুষ্ঠানিকভাবে পতাকা হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

আজকের সিলেট/ডেস্ক/এস আর/ঘ.

শেয়ার করুন