৬ মার্চ ২০২৩
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ : হবিগঞ্জের বাহুবল উপজেলা মিরপুর ইউনিয়নে ঐতিহ্য বাহী ৫৬ নং লাকুড়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা কমিটি সভা অনুষ্ঠিত হয় ।
সোমবার (৬ মার্চ) বিকাল ৪ টায় প্রাথমিক বিদ্যালয় অফিস কক্ষে এবং বিদ্যালয় আয়োজনে লাকুড়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমান সভাপতিত্ব করেন।
প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক দেওয়ান সৈয়দ আব্দুল ওয়াদুদ এর পরিচালনায় প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সাধারণ অভিভাবক সদস্য , গণ্যমান্যব্যক্তিবর্গ ও সাংবাদিকদের উপস্থিতিতে বক্তব্য রাখেন। প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ অভিভাবক সদস্য মোঃ ইসমাইল আলী মেম্বার , মোঃ মর্তুজ আলী , মোঃ আব্দুল মালেক সর্দার , মোঃ শওকত আলী , মাওলানা কবির জামাল , হাজী মোঃ আনোয়ার আহমেদ , শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর , সাংবাদিক মোঃ আব্দুল হক রেনু , মোহাম্মদ আলী সরকার প্রমূখ ।
উক্ত সভায় ২০২১ – ২০২২ ইং অর্থ বছরের প্রাথমিক বিদ্যালয়ের সরকারি বরাদ্দকৃত অর্থ বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের ব্যয় হিসাব তুলে ধরেন প্রধান শিক্ষক দেওয়ান সৈয়দ আব্দুল ওয়াদুদ ।