৪ মার্চ ২০২৩
নিজস্ব প্রতিবেদক : তেল, গ্যাস সহ নিত্যপণ্যে মূল্য নিয়ন্ত্রণ সহ ১০ দফা দাবী বাস্তবায়নে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মহানগরীর থানা পর্যায়ে তিনটি স্পট থেকে পদযাত্রা কর্মসূচি পালন করেছে সিলেট মহানগর বিএনপি।
শনিবার বিকেল ৩টায় কর্মসূচির অংশ হিসেবে নগরীর খাসদবীর পয়েন্ট থেকে পদযাত্রা শুরু হয়। এতে নেতৃত্বে দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মোক্তাদির, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, জাসাসের সভাপতি হেলাল খান, ছাত্রদলের বিভাগীয় সহ সভাপতি জাকির হোসেন উজ্জল প্রমূখ।
পদযাত্রার সূচনালগ্নে বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকার দূর্ণীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে প্রচার করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে মানুষ আজ দিশেহারা। একদিনে দেশের মানুষ বিদ্যুৎ পাচ্ছেনা অন্য দিকে বার বার বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। এই সরকার আর কিছু দিন ক্ষমতায় থাকলে দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তাই অভিলম্বে একটি নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে জনগনের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। অন্যতায় দেশের সাধারণ মানুষ রাস্তায় নামলে পালাবার রাস্তাও খোঁজে পাবে না।
এদিকে, একই সময়ে নগরীর মদিনা মার্কেট ও ক্বীন ব্রীজের দক্ষিণ প্রন্ত থেকে পৃথক পদযাত্রা বের করে মহানগর বিএনপি।
মদিনা মার্কেট থেকে বের হওয়া পদযাত্রায় নেতৃত্ব দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পঙ্কী।
ক্বীন ব্রীজের দক্ষিণ প্রান্ত থেকে আরো একটি পদযাত্রা বের হয়। এই পদযাত্রায় নেতৃত্ব দেন- সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।