২৪ মার্চ ২০২২


জামায়াতের সাবেক এমপি খালেকসহ দু’জনের মৃত্যুদণ্ড

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক মণ্ডল এবং পলাতক রোকনুজ্জামান খানকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামসহ তিন বিচারপতির ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করে।

এ সময় আব্দুল খালেক মণ্ডল আদালতে উপস্থিত ছিলেন। তবে রোকনুজ্জামান মামলার শুরু থেকেই পলাতক।

শেয়ার করুন