২৭ ফেব্রুয়ারি ২০২৩
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগরে এক সরকারি প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষককের বিরুদ্ধে বিভিন্ন সময় ব্যাক্তিগত কাজে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে।
সোমবার উপজেলার চামরদানী ইউনিয়নের শাজদাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কয়েক সংবাদকর্মীর উপস্তিতি ও অনুসন্ধানে বিষয়টি উঠে আসে। প্রতিদিন বিকেল ৩টার সময় বিদ্যালয় ছুটি হয় বলে একাধিক শিক্ষার্থীরা জানান।
জানা যায়, প্রধান শিক্ষক গোপীকা রনজন সরকার তিনি কোন কারন ছাড়াই আজ দুপুর ১টার সময় বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন।এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাগন বিষয়টি স্বীকার করে বলেন তিনি এইমাত্র অফিসিয়াল কাজে মধ্যনগর বা ধর্মপাশা গেলেন।
প্রধান শিক্ষক গোপিকা রনজন সরকারের সাথে কথা বললে তিনি জানান শোকজের বিষয়টি জেনেছি তবে অফিসিয়াল কাজেই ধর্মপাশা গিয়েছিলাম।
ধর্মপাশা উপজেলা শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস বলেন, কোন কারণ ছাড়াই অফিস কর্পতৃক্ষকে অবগত না করেই দুপুর থেকে অনুপস্থিত থাকায় প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে।আগামী ৩দিনের ভিতরে লিখিত ভাবে দাখিল করার নির্দেশ করেছি।