২৪ আগস্ট ২০২৩
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন সিলেট – ঢাকা হাইওয়ে রোডস্থ মীরনগর-মাধবপুর এলাকায় এ ব্যবসায়ীর পিকআপ চালক নয়নআড়াই লাখ টাকা ও মোবাইল ছিনতাই হয়েছে। বৃহস্পতিবার ( ২৪ আগস্ট) এ ঘটনা ঘটে।
ঘটনার পর মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আতিকুর রহমান’র নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ২ ছিনতাইকারীকে আটক করে।
আটককৃতরা হচ্ছে হবিগঞ্জের মাধবপুর থানার দক্ষিণ বেজুরা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে নাজিম মিয়া ও একই গ্রামের আবুল কালামের ছেলে ওয়াসিম মিয়া। তাদের কাছ থেকে লুণ্ঠিত ৫ হাজার টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাধবপুর থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।