২৭ ফেব্রুয়ারি ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারের আল হামরা শপিং সিটিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে মানুষজন ও ক্রেতা সাধরণের মাঝে হুড়োহুড়ি ও দৌড়া দৌড়ি দেখা গেছে। অগ্নিকান্ডের ঘটনায় নগরীতে আতংক ছড়িয়ে পড়ছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
অগ্নিকান্ডে মার্কেটের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছুটাছুটি করতে থাকেন। এ সময় পুরো এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মার্কেটের নিচতলার একটি কাপড়ের গোডাউনে আনুমানিক রাত সাড়ে সাতটার দিকে আগুন লাগে। এসময় ধোয়া চাকদিকে ছড়িয়ে পরলে তার দ্রুত মার্কেটের বাহিরে বেড়িয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ এনেছে। তবে আগ্নিকান্ডে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।