১ মে ২০২৩


হবিগঞ্জে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের আমিরচান কমপ্লেক্সের পাশে একটি পুকুর থেকে এক বৃদ্ধের ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম ও পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। নিহত ব্যাক্তির বয়স আনুমানিক ৬০ বছর।

সোমবার দুপুর ১২ টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

জানা যায়, দুপুরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে হবিগঞ্জ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

হবিগঞ্জ সদর থানার ওসি গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন