২৭ ফেব্রুয়ারি ২০২৩


সিলেট ও সুনামগঞ্জের চারটি সংসদীয় আসনে সীমানা পরিবর্তন

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন সিলেটে দুটি ও সুনামগঞ্জে দুটি সীমানায় পরিবর্তন করা হয়েছে।সীমানা পুনর্নির্ধারণের প্রাথমিক খসড়ায় ৩০০ আসনের মধ্যে ২৯৩টি আসন অপরিবর্তিত রাখা হয়েছে।এ তালিকায় রয়েছে ময়মনসিংহ-৪, মাদারীপুর-৩, সুনামগঞ্জ-১, সিলেট-১, সিলেট-৩, কক্সবাজার-৩ আসন।

সিলেট-১: সদর উপজেলার একটি ইউপি সম্পূর্ণ ও তিনটি ইউপির আংশিক সিলেট সিটির অন্তর্ভুক্ত হয়েছে। সিলেট সিটি করপোরেশনভুক্ত এলাকা ও সদর উপজেলা নিয়ে আসনটি ছিল।এখন সিলেট সদরের সঙ্গে ১-২৭ ও ৩১-৩৯ নম্বর ওয়ার্ড নিয়েই হবে এ আসন।

সিলেট-৩: দক্ষিণ সুরমার দুটি ইউপি সম্পূর্ণ ও একটি ইউপির আংশিক সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করা হয়েছে। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে এখন আসনটি রয়েছে। প্রস্তাবিত সীমানায় সিটি ওয়ার্ড ২৮-৩০ ও ৪০-৪২ এবং দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা থাকবে।

সুনামগঞ্জ-১:ধর্মপাশা উপজেলার চারটি ইউপি নিয়ে ‘মধ্যনগর’ নামে নতুন উপজেলা হওয়ায় এ আসনে পরিবর্তন আসছে।ধর্মপাশা, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা নিয়ে এ আসনটি বিদ্যমান রয়েছে। নতুন করে মধ্যনগর নামটি যুক্ত হবে এ আসনে।

সুনামগঞ্জ-৩: এ আসনের বর্তমান সীমানা হচ্ছে জগন্নাথপুর উপজেলা ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা। দক্ষিণ সুনামগঞ্জ নাম পরিবর্তন হয়ে এখন শান্তিগঞ্জ। সেক্ষেত্রে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ নিয়ে একই সীমানা থাকলেও পরিবর্তন দেখানো হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে সংসদ নির্বাচন করবে ইসি। এজন্য জুনের মধ্যেই সীমানা পুনর্নির্ধারণের কাজ সম্পন্ন করার প্রক্রিয়া ইতোমধ্যে হাতে নিয়েছে।

তবে নির্বাচন কমিশন সাতটি আসনে পরিবর্তনের প্রস্তাব করলেও আদতে এলাকার কোনো পরিবর্তন নেই। এক্ষেত্রে দাবি-আপত্তি পেয়ে শুনানিতে কোনো আসনের সীমানায় পরিবর্তন হলেই কেবল নতুন সীমানায় ভোট হবে কোনো কোনো আসনে। নয়তো আগের সীমানাতেই অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

শেয়ার করুন