২৭ ফেব্রুয়ারি ২০২৩
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে রাতের আঁধারে একটি রাস্তা কেটে মাটি উত্তলন করে নিয়ে যায় ভূমিদস্যুরা।খবর পেয়ে স্থানীয় জনগণ প্রতিরোধ করলে পালিয়ে যায় তারা।
রোববার দিবাগত মধ্যরাতে উপজেলার বাঘা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায় বাঘা ইউনিয়নের হাতিমনগর মৌজার তুরুকভাগ গ্রামের অংশে রাতের আঁধারে এক্সেভেটর দিয়ে হাওরের একটি রাস্তা কেটে মাটি নিয়ে যায় ভূমিদস্যুরা। দীর্ঘদিন ধরে হাওয়রের রাস্তাটি ব্যবহার করে আসছিলেন কৃষকেরা,এমন ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় কৃষকরা। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনাস্থল পরিদর্শনে এসে গোলাপগঞ্জ মডেল থানা উপ পরিদর্শক এখলাসুর রহমান জানান,ওসি স্যারের নির্দেশে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি,যারা এমন কাজ করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা যায়, দীর্ঘদিন থেকে বাঘা ইউনিয়নের হাতিমনগর মৌজার হাওর থেকে কয়েকটি সংঘবদ্ধ ভূমিদস্যু চক্র অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি উত্তলন করে আসছে,বিভিন্ন সময় জরিমানা আদায় করা হলেও নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না এসব ভূমিদস্যুদের।
স্থানীয় জনগণের দাবি প্রশাসন মেনেজ করেই চলছে এসব কর্মকাণ্ড, তবে প্রশাসন বরাবরই বলে আসছে তাদের কর্মকাণ্ড বন্ধে অভিযান চালাচ্ছে তারা।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারী হাওরের ফসলি জমি থেকে রাতের আঁধারে মাটি উত্তলন করে নিয়ে যাওয়ার সময় দুই লক্ষ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
জরিমানার বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী জানান এ ধরণের অভিযান চলমান থাকবে।
স্থানীয়দের দাবি,এখনই যদি এসব বন্ধ না করা হয় তাহলে ভবিষ্যতে মাটি উত্তলনকে কেন্দ্র করে বড় ধরণের সংঘর্ষের সম্ভবানা রয়েছে।