২৫ ফেব্রুয়ারি ২০২৩


৮ দফা দাবিতে বালাগঞ্জ খেলাফত মজলিসের বিক্ষোভ

শেয়ার করুন

বালাগঞ্জ প্রতিনিধি: দেশের আর্থ-সামাজিক, শিক্ষা ও রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত কর্মসূচি ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বালাগঞ্জ উপজেলা খেলাফত মজলিস উপজেলা সদরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে।শনিবার বিকালে বালাগঞ্জ উপজেলা সদরে এই বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি বালাগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে বালাগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে বাস স্ট্যান্ড এ এক সংক্ষিপ্ত সভায় মিলিত হয়। সংগঠনের বালাগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মিসবাহ উদ্দিন মিসলুর সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সম্পাদক আবুল কাশেম অফিকের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলার সহ সভাপতি ও বালাগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আসগর।

তিনি তার বক্তব্যে বলেন, অনতিবিলম্বে দেশের অসহায় মজলুম নির্যাতিত ও নিপীড়িত মানুষের উপর থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমিয়ে আনা, আলেম ওলামা সহ সকল বিরোধী দলের নেতাকর্মী মুক্তি দাবী , নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে জনগণের মতামত প্রতিফলন করতে সরকারের প্রতি জোর দাবি জানান।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার সাবেক সভাপতি মুফতি হুসাইন আহমদ মিসবাহ, উপজেলা সহসভাপতি মাওলানা আব্দুল বাতিন, মাওলানা আব্দুল আওয়াল সুহেল, উপজেলা সহ সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন নোমান,উপজেলা কৃষি বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মালিক, পশ্চিম গৌরীপুর ইউপি সভাপতি মাওলানা মনিরুল ইসলাম,বালাগঞ্জ সদর ইউপি সভাপতি আবু শাহজাহান, পুর্ব পৈলনপুর ইউপি সভাপতি হাফেজ রেজাউল হক, বোয়ালজুড় ইউপি সভাপতি আব্দুল হাফিজ প্রমুখ।

শেয়ার করুন