২৭ ফেব্রুয়ারি ২০২১


বিএনপির বছরব্যাপী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বছরব্যাপী দলীয় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে বিএনপি।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিএনপির প্রতিনিধি দলটি ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে পৌঁছান। এসম তারা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবিএম রিয়াজুল কবির কাউসারের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন।

আমন্ত্রণপত্র হস্তান্তর করা দুই নেতা হলেন- বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন কেন্দ্রীয় কমিটির সদস্য ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার এবং সুবর্ণজয়ন্তী উদযাপন প্রচার কমিটির সদস্য সচিব ও দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আগামী পহেলা মার্চ বিকেল ৩টায় রাজধানীর গুলশানে হোটেল লেকশোর-এ বিএনপির উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠান হবে। এই আয়োজন বছরব্যাপী চলবে।

শেয়ার করুন