১৭ জুলাই ২০১৭
নিজস্ব প্রতিবেদক : সিলেটে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।
সোমবার সারাদিন সিলেট জেলার বিভিন্ন স্থানে জাকির হোসাইনের নেতৃত্বে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
ছাত্রলীগ নেতারা জানান, সোমবার ফেঞ্চুগঞ্জের বুড়িকেয়ারী ও ভেলকোণা, দক্ষিণ সুরমা ও বালাগঞ্জে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ হয়। মঙ্গলবার আরও কয়েকটি উপজেলায় ছাত্রলীগের ত্রাণ বিতরণের কথা রয়েছে।
ত্রাণ বিতরণকালে জাকির হোসাইন বলেন, ‘নদীমাতৃক দেশ হওয়ায় প্রায় প্রতি বছর আমরা প্রকৃতিক দুর্যোগের সম্মুখিন হই। তবে সরকার সব ধরণের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা বলেছেন, আমাদের পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। এছাড়া বাইরে থেকে নগদ অর্থের মাধ্যমে চাল কেনা শুরু করেছে সরকার।’ সবাইকে সঙ্গে নিয়ে বন্যার মত প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি অচিরেই কাটিয়ে ওঠা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান মানুষের প্রতি আহ্বান জানান।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস সামাদ চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি-হাবিবুর রহমান সুমন, রাজিব আহমেদ রাসেল, সাংগঠনিক সম্পাদক সৃজন ঘোষ সজিব, ক্রিড়া সম্পাদক চিন্ময় রায়, উপ-সাহিত্য সম্পাদক আব্দুর রহমান শাকুর সহ-সম্পাদক ইব্রাহীমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
(আজকের সিলেট/১৭ জুলাই/ডি/এমকে/ঘ.)