২৪ ফেব্রুয়ারি ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর বিএনপির সাধারণ সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী বলেছেন- কোনো দেশে যখন গণতন্ত্র থাকে না কিংবা নানা নিয়ন্ত্রণের শৃঙ্খলে গণতন্ত্র বন্দি থাকে, তখন সেদেশে গণমাধ্যমের স্বাধীনতা থাকে না, আইনের শাসন থাকে না, মানবাধিকার থাকে না, বিচার প্রাপ্তির নিশ্চয়তা থাকে না। গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে এগুলো ওতপ্রোতভাবে জড়িত।
বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা কতটা কার্যকর অবস্থায় আছে, তা সংশ্লিষ্টদের যেমন অজানা নেই, তেমনি অজানা নেই পর্যবেক্ষক মহলেরও। তিনি আরো বলেন- সাংবাদিকতা শুধু মহান পেশা নয় বরং এটি সখ ও সুখ এবং ছান্দিক একটি অধ্যায়। তবে এতে চ্যালেঞ্জও রয়েছে।
শুক্রবার দুপুরে নগরীর রেইনবো গেস্ট হাউজের হল রুমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের সিলেট ডটকমের প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
পত্রিকার সম্পাদক রজতকান্তি চক্রবর্তীর সভাপতিত্বে এবং পত্রিকার প্রধান সম্পাদক সাইফুর রহমান তালুকদারের সঞ্চালনায় অগ্রযাত্রার এক যুগ পূর্তি ও প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, দায়িত্বশীল ও আজকের সিলেট ডটকমের জেলা উপজেলা প্রতিনিধিগণ।