২৪ ফেব্রুয়ারি ২০২৩


সমাজে উপমা হতে হলে নিজেকে গ্রহণযোগ্য করে গড়ুন : জহির

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা সাব এডিটর কাউন্সিলের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এম জহিরুল ইসলাম বলেছেন, সাংবাদিকতা করতে হলে প্রচুর পড়তে হবে। সাংবাদিকতার কাঠামো জানতে হবে। প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। অনলাইন সাংবাদিকতায় গুরুত্বসহকারে আরটি আইন জানতে হবে।সাংবাদিকতা শুধু মহান পেশা নয় বরং এটি সখ ও সুখ এবং ছান্দিক একটি অধ্যায়। তবে এতে চ্যালেঞ্জও রয়েছে। সংবাদ বা নিউজ পরিবেশনে বাহুল্যতা পরিহারযোগ্য। অতিরিক্ত শব্দের ব্যবহারে নিউজ আহত হয়। সমজে উপমা বা উদাহরণ হতে হলে নিজেকে গড়ে তুলতে হবে।

শুক্রবার সকালে নগরীর রেইনবো গেস্ট হাউজের হল রুমে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের সিলেট ডটকমের কর্মশালায় প্রশিক্ষণ প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন।

পত্রিকার সম্পাদক রজত কান্তি চক্রবর্তীর সভাপতিত্বে এবং পত্রিকার প্রধান সম্পাদক সাইফুর রহমান তালুকদারের সঞ্চালনায় অগ্রযাত্রার এক যুগ পূর্তি ও প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, দায়িত্বশীল ও আজকের সিলেট ডটকমের জেলা ও উপজেলা প্রতিনিধিগণ।

শেয়ার করুন