২৪ ফেব্রুয়ারি ২০২৩
নিজস্ব প্রতিবেদক: সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও জননন্দিত কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেন- একটা সময় যে, প্রিন্ট এবং অনলাইন সাংবাদিকতার মধ্যে একটা দূরত্ব ছিল, এখন আর সেটা অনেকটা নেই। আর বাস্তবতা হচ্ছে এখন অনলাইন সাংবাদিকতা একটি প্রয়োজনীয় পদক্ষেপ বা বিষয় হয়ে ওঠছে।
তিনি আরো বলেন- আজকাল মোটরবাইক, ভিজিটিং কার্ড আর নানা উপায়ে প্রেস শব্দ ব্যবহারে সাংবাদিকদের যে অবস্থা এতে আমরা বিব্রতবোধ করি। কেননা এভাবে প্রকৃত সাংবাদিকদের মানহানি হয়ে থাকে।
শুক্রবার সকাল ১০টা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের সিলেট ডটকমের প্রশিক্ষণ কর্মশালায় আলোচনাকালে উপরোক্ত কথাগুলো বলেন।
পত্রিকার সম্পাদক রজতকান্তি চক্রবর্তীর সভাপতিত্বে এবং পত্রিকার প্রধান সম্পাদক সাইফুর রহমান তালুকদারের সঞ্চালনায় অগ্রযাত্রার এক যুগ পূর্তি ও প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেলসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, দায়িত্বশীল ও জেলা উপজেলা প্রতিনিধিগণ।