২৪ ফেব্রুয়ারি ২০২৩


‘তুলনামুলক ভাবে অনলাইন সাংবাদিকদের বেশী সতর্ক থাকতে হয়’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : আজকের সিলেট ডটকম এর বার্তা সম্পাদক খলিলুর রহমান বলেছেন, অনলাইন সাংবাদিকতা একটি ঝুঁকিপূর্ণ পেশা। অনলাইনে নিউজ করতে হলে একজন সাংবাদিককে তুলনামূলক ভাবে বেশী সতর্কতা অবলম্বন করতে হয়। গতানুগতিক মিডিয়ার চেয়ে অনলাইন মিডিয়ার সংবাদের প্রভাব অনেক বেশী।

শুক্রবার সকাল ১০টা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সিলেট অঞ্চলের প্রথম নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল আজকের সিলেট ডটকম’র প্রশিক্ষণ কর্মশালায় আলোচনাকালে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, সংবাদ হচ্ছে চারিপাশে ঘটে যাওয়া নতুন ঘটনা। বিংশ শতাব্দীর আগে মানুষ অনলাইন পত্রিকার কথা চিন্তা করেনি। অথচ এখন অনলাইন পত্রিকা বা ডিজিটাল সাংবাদিকতা এখন বাস্তবতা। সংবাদকে ইংরেজিতে নিউজ বলে আর আরবিতে বলা হয় ‘নাবা’ এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, অনলাইন পত্রিকা দুটি ধারা রয়েছে। একটা হচ্ছে সরাসরি অনলাইন পত্রিকা হিসেবে নিবন্ধিত এবং আরেকটা হচ্ছে প্রিন্ট পত্রিকার অনলাইন ভার্সন। তিনি সংবাদপত্রের নানা ইতিহাস টেনে বলেন- সাংবাদিকতা মহান পেশা হলেও এরমধ্যে ঝুঁকি খুব। এই ঝুঁকির মধ্য দিয়ে যিনি সততার সঙ্গে এগিয়ে যাবেন তাঁকে সমাজ স্মরণ করনে শ্রদ্ধায়।

পত্রিকার প্রধান সম্পাদক সাইফুর রহমান তালুকদারের সঞ্চালনায় অগ্রযাত্রার এক যুগ পূর্তি ও প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক রজতকান্তি চক্রবর্তীসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও প্রতিনিধিগণ।

অনলাইন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু ও সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল।

শেয়ার করুন