২২ ফেব্রুয়ারি ২০২৩


মাধবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শেয়ার করুন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম আরাফ।

বুধবার দুপুরে উপজেলার আদাঐর গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আদাঐর ইউনিয়নের আদাঐর গ্রামের শাহাদ মিয়া তার শিশুপুত্র আরাফকে নিয়ে পুকুরে গোসল করতে যান। এ সময় আরাফ সাঁতার দেওয়ার চেষ্টা করলে সে পানির নিচে তলিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন