২১ ফেব্রুয়ারি ২০২৩
মহি উদ্দিন আরিফ, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ধর্মপাশা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
মঙ্গলবার একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সাংবাদিকরা।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম পলাশ (আজকের বিজনেস বাংলাদেশ), এনামুল হক এনি (সমকাল), সাজিদুল হক (আমাদের সময়), ফারুক আহমেদ জসিম (প্রতিদিনের সংবাদ), মনোয়ার হোসেন লিপু (দৈনিক কলবেলা), মহি উদ্দিন আরিফ (আজকের সিলেট) প্রমূখ।