২৩ জুলাই ২০২৩


সরকারের অবৈধ মসনদ ভেঙ্গে চুরমার হয়ে যাবে : সিলেটে জামায়াত

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, শান্তিপূর্ণ সভা-সমাবেশ সকল রাজনৈতিক দলের সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকার। কিন্তু সিলেটে ও চট্টগ্রামে জামায়াতের শান্তিপূর্ণ জনসভা করতে না দিয়ে সরকার শুধু জামায়াতের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেনি, সংবিধানও লংঘন করেছে।

তিনি বলেন-দেশ-জাতির কঠিন সময়ে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জামায়াতের শান্তিপূর্ণ কর্মসূচীতে বাধা দিয়ে সরকার প্রমাণ করেছে তারা ফ্যাসিবাদী শাসনব্যবস্থা থেকে সরে আসতে পারেনি। একই সাথে তারা প্রমাণ করেছে স্থানীয় প্রশাসনকে তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করছে। এই সরকারের মাধ্যমে কোন অবস্থাতেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল করে, আওয়ামীলীগ সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে। এর পূর্বে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সকল জাতীয় নেতৃবৃন্দও আলেম-উলামাদের মুক্তি দিতে হবে, জামায়াতের শান্তিপূর্ণ কর্মসূচী পালনের সুযোগ দিতে হবে এবং বন্ধ করে দেয়া কেন্দ্রীয়, জেলা ও মহানগরসহ সকল কার্যালয় খুলে দিতে হবে। অন্যথায় জনতার ধৈর্য্যরে বাঁধ ভেঙ্গে গেলে সরকারের অবৈধ মসনদ ভেঙ্গে চুরমার হয়ে যাবে।

তিনি রোববার ১৫ ও ২১ জুলাই সিলেটে রেজিস্টারি মাঠের জনসভায় বাধাদানের প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, জেলা উত্তর জামায়াতের সেক্রেটারী ও সাবেক জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জামায়াত নেতা এডভোকেট জামিল আহমদ রাজু ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি সিদ্দিক আহমদ প্রমূখ।

 

শেয়ার করুন